ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
বিএনপির বিক্ষোভ কর্মসূচীর প্রতিবাদে রাজবাড়ীতে আওয়ামী লীগের মোটর সাইকেল মিছিল ও পথসভা
  • আতিয়ার রহমান
  • ২০২২-১২-২৪ ১৪:৩৩:৩৯

বিএনপির বিক্ষোভ কর্মসূচীর প্রতিবাদে রাজবাড়ীতে আওয়ামী লীগের মোটর সাইকেল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২৪শে ডিসেম্বর বিকালে মোটর সাইকেল মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে। 

  প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মোটর সাইকেল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়কসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজবাড়ী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

  রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানের সভাপতিত্বে পথসভায় জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুক কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ আশরাফুল ইসলাম আশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান সরদার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

  বক্তাগণ বিএনপির বিক্ষোভ কর্মসূচীর প্রতিবাদ জানিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এছাড়াও তারা বিএনপির কর্মসূচীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

দৌলতদিয়ায় রাজবাড়ী-১ আসনে জামায়াতের প্রার্থী এডঃ নূরুল ইসলামের লিফলেট বিতরণ
রাজবাড়ীর বেড়াডাঙ্গায় ভেঙ্গে পড়া সেই বাঁশের সাঁকো বিএনপির উদ্যোগে পুনঃ নির্মাণ চলছে
দলের মধ্যে কোন বিভেদ গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই -------বিএনপি নেতা মাহমুদুল
সর্বশেষ সংবাদ