ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
অগ্নিকাণ্ডে কালুখালীর বোয়ালিয়া মোড়ে ২টি দোকান ভস্মিভূত
  • ফজলুল হক
  • ২০২২-১২-২৯ ১৩:১৭:৩২

 বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে ২টি দোকান ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। 

   গতকাল ২৯শে ডিসেম্বর ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে পাশাপাশি অবস্থিত শাহিন আলম ঠান্ডুর মুদী দোকান ও আশরাফুলের চুল-দাড়ি কাটার সেলুন পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারী সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ