ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বালিয়াকান্দিতে বিএনপির মূলধারায় ফিরলেন সাবেক ও বর্তমান নেতারা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১২ ০৭:৪১:২০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপির মূলধারায় ফিরে এলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, মেহেদি হাসান নেছার, সরকারী রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামসুদ্দিন আহম্মেদ সাত্তার, বহরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও বহরপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুসহ তাদের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী।
 গতকাল ১১ই জুন বিকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
 এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেল্লাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর ওহাব মন্ডল, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক এলাহী কবির, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক অহিদ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ