ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
পাংশার কসবামাজাইলে দু’পক্ষের গোলযোগে বসত ঘর-দোকানপাটে ভাংচুরের পর লুটপাট
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৭-০৮ ১৫:২৮:০০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইলে গতকাল ৮ই জুলাই তুচ্ছ ঘটনায় তানজিদ মেম্বার ও মুল্লুক মোল্লা দুই গ্রুপের লোকজনের মধ্যে সৃষ্ট গোলযোগে মোট ৪জন আহত হয়েছে। 
 এ ঘটনায় উভয় পক্ষের বেশ কিছু সংখ্যক বসত ঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করেছে সন্ত্রাসীরা। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোলযোগের ঘটনা ঘটে। গোলযোগ লক্ষিপুর, কেওয়াগ্রাম, ভাতশালা ও সুবর্ণকোলা গ্রামে ছড়িয়ে পড়ে। গোলযোগে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে।
 জানা যায়, প্রথমে কশবামাজাইল ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার তানজিদ কেয়াগ্রাম বাজারে মুল্লুক মোল্লার দোকানে গিয়ে তার সাথে তুচ্ছ ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে গোলযোগ বাধে। গোলযোগে তানজিদ মেম্বার(৪০), মুল্লুক মোল্লার ছেলে ইসমাইল(১৪), লুৎফর মোল্লার ছেলে আশিকুর রহমান তন্ময়(১৬) এবং লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেন(৪০) আহত হয়েছে। আহত ইসমাইল কলিমহর জহুরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। গতকাল মঙ্গলবার স্কুলে তার পরীক্ষা ছিল। আহত হওয়ার কারণে সে পরীক্ষা দিতে পারেনি। অপর আহত আশিকুর রহমান তন্মম এ বছরের চলমান এসএসসি পরীক্ষার্থী। লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেন স্কুলে ছিলেন। ফরিদ, হৃদয় খা ও সোবাহানসহ কয়েজন অতর্কিতভাবে স্কুলে ঠুকে তাকে মারধর করে এবং স্কুলের জানালায় হামলা চালায়। হামলায় স্কুলের জানালার গ্লাস ভেঙ্গে ক্ষতি হয়। আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তানজিদ মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
 প্রতিপক্ষের লোকজনের হামলায় ইউপি মেম্বার তানজিদ ও তার পক্ষের কয়েকটি বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষতি হয়েছে মুল্লুক মোল্লাসহ তার পক্ষের লোকজনের। মুল্লুক মোল্লার দোকানসহ তার পক্ষের বেশ কিছু সংখ্যক লোকজনের বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 ক্ষতিগ্রস্তরা হলো- আবু বক্কার, বাশি মন্ডল, হারুন মন্ডল, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম, নিকজান নেছা, হাবিব শেখ, লাল চাঁদ আলী, সামাদ মোল্লা, মিজান মন্ডল ও সালাম মন্ডল প্রমুখ।
 এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কেওয়াগ্রাম বাজারে ভাংচুরের সময় পুলিশ পারকুল গ্রামের ওহিদুর রহমান মুক্তি(৪৫) নামের ১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মুক্তি ও তার সহযোগিরা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েলের বাড়ীতে হামলায় জড়িত কি না তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারের পর মুক্তি নিজেকে বিএনপির কর্মী বলে দাবী করে। 
 ওসি মোহাম্মদ সালাউদ্দিন আরো জানান, তিনি বলেন, সন্ত্রাস করে কেউ পার পাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ