ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
পাংশায় ১৩০ জন সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৭-২২ ১৫:৫৪:৪৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গতকাল ২২শে জুলাই নদী বিধৌত চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। 

 জানা যায়, ১৩০ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেকের ২১টি করে হাঁস ও ৭৫ কেজি করে খাদ্য উপকরণ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ^াস, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ও পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা কর্মসূচি বাস্তবায়নে সুবিধাভোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ