ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
ঢাকায় বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে বালিয়াকান্দিতে বিএনপির দোয়া মাহফিল
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৭-২৩ ১৫:২৩:৪৩

 ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক নিহতদের ঘটনায় তাদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজবাড়ী জেলার বালিযাকান্দি উপজেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল করেছে।
 গতকাল ২৩শে জুলাই সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সাধারণ মীর মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, বিএনপি নেতা মহসিন খান, সরকারী রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামসুদ্দিন আহম্মেদ সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পাঠ করান বালিয়াকান্দি ওলামা দলের নেতা মাওলানা মোঃ রুহুল আমীন।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ