রাজবাড়ীতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার’ বিষয়ক সেমিনার গতকাল ১৪ই অক্টোবর দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর আবু জিহাদ আনছারী বক্তব্য রাখেন। রাজবাড়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রগ্রামার মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ে প্রেজেন্টেশন করেন। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সরকারী দপ্তের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিংসহ প্রায় সব খাতেই ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। শুধু কর্মক্ষেত্রই নয়, আমাদের জীবনধারাতেও এর প্রভাব পড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজগুলো দ্রæততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব। যেকোনো বিশাল তথ্যভাÐার থেকে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার ক্ষেত্রে মানুষের তুলনায় এআই অনেক দ্রæত এবং কার্যকরী। এআই সিস্টেমগুলি সাধারণত ভুলের সম্ভাবনা কম রাখে। সবাই এআই ব্যবহার করে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি। ভবিষ্যতের জন্য এআই বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এখন অনেকেই এআই,চ্যাট জিপিটি সহ অন্যান্য সফটওয়্যার ব্যবহার করি। চ্যাট জিপিটি অন্যান্য চ্যাট বট এর মতই কাজ করে। চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে সে সে উত্তর দিয়ে দিবে। এই সফটওয়্যার গুলো ব্যবহারে যেমন সুবিধা তেমন ক্ষতিকর দিকও রয়েছে। এটি গোপনীয়তা এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। যদি এই তথ্যগুলো হ্যাক হয়ে যায় বা ভুলভাবে ব্যবহৃত হয়, তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক হতে পারে। আমরা সবসময় এগুলো ভালো কাজে ব্যবহার করবো।



