ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
  • মোক্তার হোসেন
  • ২০২৬-০৪-০২ ১৫:১৫:১৫

রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান এবং বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার সম্পাদিত ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন গতকাল ২রা এপ্রিল বিকালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে কবি ও প্রাবন্ধিক কাজী ফরিদ আহম্মেদ তপন, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মীর আব্দুল বাতেন ও ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জেল হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
 অনুভূতি প্রকাশ করেন কবি শেখ মুন্নু(বাংলাভাষী), কবি মোল্লা মাজেদ, কবি এবাদত আলী শেখ, সুব্রত কুমার দে, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, স্বপন ভট্টাচার্য, মহিউদ্দিন মানিক, আমিরুল ইসলাম, দেবাশীষ কুন্ডু, মেশকাতুৃল আরবার, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংবাদিক মিজানুর রহমান ও সাংবাদিক এএইচএম শামীম।
 নিতাই দত্ত, আফরোজা শম্পা, আহনাব, আসলামুজ্জামান, আবু বক্কার, টুকুসহ পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ