ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুলিশ সুপারের বাণী
  • মোহাম্মদ মনজুর মোরশেদ
  • ২০২৬-০২-২০ ১৬:০৪:৫৮

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনের সকল বীর শহিদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
 ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়। মাতৃভাষা আমাদের জাতিসত্তা ও সংস্কৃতির মূল ভিত্তি। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
 এই দিনে ভাষা শহিদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আইন, ন্যায় ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত সমাজ গঠনের অঙ্গীকার করি। রাজবাড়ী জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ভাষা ও সংস্কৃতির মর্যাদা সংরক্ষণে সদা সচেষ্ট থাকবে।
 মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সকলের জীবনে চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করুক।
(মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা)
পুলিশ সুপার
রাজবাড়ী।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুলিশ সুপারের বাণী
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মনজুর মোরশেদ
 রাজবাড়ী জেলায় হারানো ১০৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ
সর্বশেষ সংবাদ