এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেরমত রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলায়ও উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করে। প্রচারনা শুরু হওয়ার পর বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটলেও বড় কোনো অঘটন ঘটেনি। নির্বাচনের দিন সকাল থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
উপজেলার সকল কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। একটানা গুলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গ্রহণকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তাদের পছন্দের ব্যালটে। নির্বাচন নিয়ে কারো কোনো অভিযোগ ছিলনা।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে ভোটগণনা শেষে রাতে যথারীতি ঘোষণা করা হয় ফলাফল।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। সকল ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে তোলা হয় শক্তিশালী মনিটরিং ব্যবস্থা। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ছিল কঠোর নজরদারি। ফলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ পরিবেশে।
এই সফল আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।
তার ঐকান্তিক প্রচেষ্টা, দক্ষ নেতৃত্ব ও নিরপেক্ষ অবস্থান নির্বাচনকে করেছে আরও বিশ্বাসযোগ্য। নির্বাচন পূর্ব প্রস্তুতি, প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা এবং মাঠপর্যায়ে তদারকির মাধ্যমে তিনি একটি অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, উপজেলা প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ফলেই কালুখালীতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে। এজন্য তারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন। তাঁর এমন পেশাদারিত্ব ভবিষ্যতেও উপজেলার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা সবার।
সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।



