রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে স্পিড ব্রেকারের কাছে সড়কে থাকা বড় গর্ত বা ক্ষতস্থানগুলো অবশেষে সড়ক ও জনপথ বিভাগ(সওজ) মেরামত করেছে।
গতকাল ১৭ই এপ্রিল বিকেলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে রাস্তার উঁচু নিচু অংশ সমান করে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের তথ্যানুযায়ী, এই মোড়টি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় এবং দীর্ঘদিন সড়ক দেবে গিয়ে উঁচু নিচু হয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এর ফলে প্রাইভেট কার, ইজিবাইকসহ নিচু অনেক যানবাহন আটকে দুর্ঘটনা ঘটছিলো। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে উঁচু অংশ ভেঙ্গে সমান করে পিচ ও পাথর দিয়ে রাস্তার ভাঙা অংশগুলো ভরাট করে সমান করা হয়েছে।
গর্তের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত এবং যানজটের সৃষ্টি হতো। যা এই মেরামতের ফলে এখন অনেকটাই কমে আসবে।



