ঢাকা সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য জেলা পরিষদের প্রশাসক উদ্যোগে বিশ্রামাগার স্থাপন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-২১ ১৫:২১:১০

 রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে বিশেষ ‘হেল্পডেক্স’ ও ‘বিশ্রামাগার’।
 গতকাল ২১শে এপ্রিল সকাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
 জানা গেছে, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা অভিভাবকদের উদ্দেশ্য এই বিশ্রামাগার তৈরি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন দীর্ঘ সময় ধরে বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের সুবিধার্থে বসার ব্যবস্থা এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এই বিশ্রামাগার তৈরি করা হয়েছে।
 রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল শেখ, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রাজন মন্ডল ও কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জামিল সরদারের তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 অভিভাবকদের ক্লান্তি দূর করতে বিশ্রামাগারে বসার সুব্যবস্থার পাশাপাশি খাবার স্যালাইন, সুপেয় পানি ও হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। 
 সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার উদ্যোগে অভিভাবকদের উদ্দেশ্যে বিশ্রামাগার তৈরি করা হয়েছে। সেখানে ছাত্রদলের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। সেখানে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য পানি, স্যালাইন, ঔষধ ও কলমের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে হেল্পডেস্ক ও বিশ্রামাগার পরিদর্শনে আসেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। তিনি অপেক্ষমান অভিভাবকদের জন্য নাস্তা নিয়ে আসেন।
 এ সময় তিনি অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে হেল্পডেক্সে যোগাযোগ করার আহ্বান জানান।
 এ বিষয়ে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল বলেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার উদ্যোগে অভিভাবকদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে। এখানে পানির ব্যবস্থা করা হয়েছে, স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ঔষধ ঔ কলম ও ফাইলের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই কার্যক্রমটা পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। আমরা আশা করছি জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া জেলায় শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবে ও শিক্ষার্থীদের পাশে থাকবে।
 উল্লেখ্য যে, আব্দুস সালাম মিয়া ২০২৬ সালের ১৫ই মার্চ রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান। স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবে তার এই মানবিক উদ্যোগটি প্রশংসিত হয়েছে।

 

রাজবাড়ী রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান সালাম মিয়ার দায়িত্ব গ্রহণ॥১ম সভায় বেরিয়ে এলো থলের বিড়াল
জাতীয় আইনগত সহায়তা দিবস কাল॥রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি
 রাজবাড়ী হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু
সর্বশেষ সংবাদ