ঢাকা সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
পাংশা মডেল থানা অর্ধ বার্ষিক পরিদর্শনে সহকারী পুলিশ সুপার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২৬ ১৫:০১:২৭

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা গতকাল ২৬শে এপ্রিল সকালে অর্ধ বার্ষিক পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
 সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার পাংশা মডেল থানায় পৌঁছালে তাকে ফুলের তোরা দিয়ে অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীস) মোঃ শহিদুল ইসলাম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম এবং অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ আব্দুল গনি।
 থানা পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ রেজিস্টার পত্র পর্যবেক্ষণ, থানা আঙ্গিনা ও অস্ত্রাগার এবং ফোর্সের ব্যারাক ঘুরে দেখেন।
 এ সময় তিনি করণীয় সংক্রান্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। থানার অন্যান্য সকল পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে অসময়ে পদ্মার ভাঙ্গনে বিলীন হচ্ছে কৃষি জমি-বসতভিটা
দৌলতদিয়া ফেরী ঘাটে বালু হরিলুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান
পাংশা মডেল থানা অর্ধ বার্ষিক পরিদর্শনে সহকারী পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ