ঢাকা সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
জাতীয় আইনগত সহায়তা দিবস কাল॥রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২৬ ১৫:০৩:০১

আগামীকাল ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস(লিগ্যাল এইড দিবস) পালিত হবে। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা লিগ্যাল এইড কমিটি।
 জানা গেছে, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আগামীকাল ২৮শে এপ্রিল সকাল পৌনে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালীটি জেল ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়(পান্না চত্ত্বর) প্রদক্ষিণ করে পুনরায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হবে। সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 এছাড়াও দিবসটি উপলক্ষে তথ্য অফিসের সহযোগিতায় দিনব্যাপী লিগ্যাল এইড প্রচারণা সামগ্রী বিতরণ এবং পোস্টারিং, লিগ্যাল এইড প্রচারণামূলক মাইকিং ও দিনব্যাপী ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

 

রাজবাড়ী রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান সালাম মিয়ার দায়িত্ব গ্রহণ॥১ম সভায় বেরিয়ে এলো থলের বিড়াল
জাতীয় আইনগত সহায়তা দিবস কাল॥রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি
 রাজবাড়ী হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু
সর্বশেষ সংবাদ