ঢাকা রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রাজবাড়ী সরকারি কলেজে ছাত্র শিবিরের তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২৫ ১৫:১৭:৩৫

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী সরকারি কলেজ শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় একটি “তথ্য সহায়তা কেন্দ্র” স্থাপন করা হয়।
 গতকাল ২৫শে এপ্রিল কলেজে প্রধান ফটকের প্রবেশ মুখে এই তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে ইসলামী ছাত্র শিবির।
 এই কেন্দ্র থেকে আগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানি, স্যালাইন, চকলেট, কলম ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়, যা পরীক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয় উদ্যোগ।
 এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মোঃ হাসান মাহমুদ, অফিস সম্পাদক শরিফুল ইসলামসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

 রাজবাড়ী হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু
হামের উপসর্গে রাজবাড়ী হাসপাতালে ভর্তি ১১জন
রাজবাড়ীতে বালক অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী
সর্বশেষ সংবাদ