ঢাকা রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রাজবাড়ীতে বালক অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৬-০৪-২৫ ১৫:১৯:২১

 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূর্চী ২০২৫-২৬ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বালক (অনূর্ধ্ব-১৫) সাঁতার প্রশিক্ষণ সনদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। 
 গতকাল ২৫শে এপ্রিল সকালে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান। 
 এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন রাজবাড়ীর সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া অফিসার(অতিরিক্ত) আল-আমীন খন্দকার, কাজী কৌশিক আহমেদ শাহীন, ডাঃ আবুল হোসেন কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, সাঁতার প্রশিক্ষক মোঃ রফিকুজ্জামান, ফুটবল কোচ আব্দুল মান্নান ও কাজী শরিফ আহমেদ উপস্থিত ছিলেন। 
 জানাগেছে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূর্চী ২০২৫-২৬ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বালক(অনূর্ধ্ব-১৫) সাঁতার প্রশিক্ষণে ৪০জন অংশগ্রহণ করে।

 

 রাজবাড়ী হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু
হামের উপসর্গে রাজবাড়ী হাসপাতালে ভর্তি ১১জন
রাজবাড়ীতে বালক অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী
সর্বশেষ সংবাদ