ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২১ ১৩:৪৭:৫৩

র‌্যাবের অভিযানে ফরিদপুরের কোতয়ালী থানাধীন রঘুনন্দনপুর গ্রাম থেকে ৯ বোতল ফেনসিডিলসহ পারভীন(৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২১শে জানুয়ারী র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পারভীন কোতয়ালী থানাধীন হাবাসপুর গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী। 

  উদ্ধারকৃত ফেনসিডিলসহ র‌্যাব তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ