ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-১৯ ১৪:১৫:৩০

রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করে গতকাল ১৯শে সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে। 

   গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে বাবু মোল্লা ওরফে আম বাবু (২০), সুলতানপুর গ্রামের শওকত খানের ছেলে জিকু খান (২৫) ও কোমরপাড়া গ্রামের হোসেন শেখের ছেলে মিজান শেখ (২২)। তাদের মধ্যে বাবু মোল্লা ওরফে আম বাবু মারামারি মামলার, জিকু খান যৌতুক মামলার ও মিজান শেখ মোটর যান আইনের মামলার আসামী। 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুলিশ সুপারের বাণী
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মনজুর মোরশেদ
 রাজবাড়ী জেলায় হারানো ১০৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ
সর্বশেষ সংবাদ