ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
বাংলাদেশের রাষ্ট্রদূত ও উজবেকিস্তান এয়ারওয়েজের চেয়ারম্যানের বৈঠক
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৪-০৫-২০ ১৫:১৬:২৪

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উজবেকিস্তান এয়ারওয়েজের চেয়ারম্যান সুখরাট সাভকাতোভিচ এর মধ্যে গতকাল ২০শে মে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উজবেকিস্তান এয়ারওয়েজের ডেপুটি চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তানের ক্রমবর্ধমান দ্বি-পাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির চিত্র তুলে ধরে দু’দেশের মধ্যকার ব্যবসায়িক, বিনিয়োগ সম্পর্ককে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর জোর গুরুত্বারোপ করেন। উজবেকিস্তানের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনে বাংলাদেশের জনগনের আগ্রহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন যে, সরাসরি ফ্লাইট পরিচালনা দু’দেশের পর্যটন ও সংস্কৃতিক সহযোগিতাকে বিকশিত করার পাশাপাশি তা দু’দেশের জনগনের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও বোঝাপোড়াকেও আরো গভীর ও শক্তিশালী করবে।

 চেয়ারম্যান জনাব সুখরাট সাভকাতোভিচ ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার তাৎপর্য ও যৌক্তিকতার বিষয়ে রাষ্ট্রদূতের মতামতকে সমর্থন পূর্বক এ বিষয়ে উজবেক এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তাকে অবহিত করেন। ঢাকা-তাসখন্দ রুটে উজবেক এয়ারলাইনস চালুর বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিরসনে তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। 

 বাংলাদেশ-উজবেকিস্থানের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করার প্রয়াসে সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারে উভয়ই তাদের চলমান প্রচেষ্টা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 
বিদেশী রাষ্টদূত ও অতিথিদের অংশগ্রহণে নেপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আবুধাবি ও দুবাইতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে বাংলাদেশ ২০২৬ সালের জন্য সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ