ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের লাড়িবাড়ী বাজারের ২টি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৬ই নভেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে উৎপাদিত মিষ্টি জাতীয় পণ্যে নিষিদ্ধ উপকরণ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও পণ্যের মোড়কজাতকরণ সম্পর্কিত বিধিমালা অমান্যের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় লাড়িবাড়ী বাজারের বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মৃধা মিষ্টি এন্ড দধি ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।



