বেসামরিক প্রশাসনে চাকুরীরত অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত) অনুযায়ী আবেদনকারীদের অনুকূলে তাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৪শে মার্চ দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন মজেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার মোঃ আরিফুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


