ঢাকা বুধবার, মার্চ ২৫, ২০২৬
ঈদের লম্বা ছুটি শেষে গোয়ালন্দে নিজ কর্মস্থলে আসেননি জনস্বাস্থ্য প্রকৌশলী
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৩-২৪ ১৫:৪০:৪৪

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে নিজ কর্মস্থলে আসেননি। দীর্ঘ এক সপ্তাহ ছুটি শেষে আজ কর্মস্থলে যোগ দেয়ার কথা থাকলেও তিনি তার অফিসে আসেননি।
 গতকাল ২৪শে মার্চ সকাল ৯টার দিকে সরেজমিনে উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে গিয়ে দেখা যায়, তার অফিস কক্ষ খোলা। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তাকে অফিস কার্যালয়ে আসতে দেখা যায়নি।
 উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন জানান, স্যার তার ফরিদপুরের বাসা থেকে রওয়ানা দিয়েছে। এখনো তিনি বাসের মধ্যে পথে আছে। কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছে যাবে।
 এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে বাসায় রয়েছি। আজ এখনো অফিসে যেতে পারিনি।
 রাজবাড়ী জেলা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মোঃ শেখ ফরিদ মুঠোফোনে জানান, আমি বিষয়টি দেখছি, আপনাকে পরে জানাচ্ছি। 
 এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, আমি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করবো। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

ঈদের লম্বা ছুটি শেষে গোয়ালন্দে নিজ কর্মস্থলে আসেননি জনস্বাস্থ্য প্রকৌশলী
গোয়ালন্দে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত ক্যাম্প অনুষ্ঠিত
দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ