ঢাকা বুধবার, মার্চ ২৫, ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে কৃষি উন্নয়ন ব্যবস্থাকে ত্বরান্বিত করেছিলেন--প্রতিমন্ত্রী খৈয়ম
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৩-২৪ ১৫:৪৩:৫৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সী বাজার এলাকায় কৃষি কার্ড বিতরণ যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শনে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে কৃষি উন্নয়ন ব্যবস্থাকে অনেকখানি ত্বরান্বিত করেছিলেন এবং সে ব্যবস্থা এখনো কৃষকদের মনে গেঁথে আছে। সেই খালকাটার সুফলটা এদেশের কৃষকরা পেয়েছে। দীর্ঘ কয়েক বছর আমাদের এখানে নদী-নালা, খাল-বিল, পুকুর-জলাশয় বিভিন্ন ধরনের মানুষ দখল ও পলি পরে তা অকার্যকর অবস্থায় পড়ে আছে।  এজন্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এ সমস্ত নদী-নালা, খাল-বিল, পুকুর-জলাশয় পুনঃ খননের। কয়েকদিন আগেই বিভিন্ন স্থানে খাল খনন উদ্বোধন করা হয়েছে। আমাদের এলাকায় যেসমস্ত খাল বেদখল রয়েছে তা উদ্ধার করে পুনঃ খননের ব্যবস্থা করা হবে।
 তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে এবং বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশের কৃষকরা যাতে করে কোনো রকম ভোগান্তি ছাড়াই কৃষি কাজ ভালোভাবে পরিচালনা করতে পারে এবং সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে সব ধরনের সহযোগিতা পায় এজন্য কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য দেশে পাইলটিং প্রোগ্রামে আপাতত দেশের ১০ টি জেলায় কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন একটি। এ ইউনিয়নে আগামী ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ কৃষি কার্ড বিতরণ শুভ উদ্বোধন করে কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
 রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের সরকার নির্বাচনী ইশতেহার হিসেবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার, ১০টি ইউনিয়নে, ১০টি কৃষি ব্লকে প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড প্রবর্তনের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি হিসেবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কৃষি ব্লকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। গত ১১ তারিখে কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে আমরা ১০৩৫ জন কৃষকের জরিপ কাজ সম্পন্ন করেছি। অনলাইনের মাধ্যমে তাদের তথ্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আগামী ১৪ এপ্রিল এই কার্ড উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, এখানে বড়, মাঝারি, প্রান্তিক, দুর্যোগ ও ভূমিহীন ৫ ধরনের কৃষক রয়েছে। এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের সমস্ত প্রণোদনা সহায়তা পাবে।
 এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শিক্ষাখাতের বরাদ্দ ২শতাংশ থেকে বাড়িয়ে কমপক্ষে ৫ শতাংশে উন্নীত করা প্রয়োজন----সাবেক সিইসি আবু হেনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে কৃষি উন্নয়ন ব্যবস্থাকে ত্বরান্বিত করেছিলেন--প্রতিমন্ত্রী খৈয়ম
 চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান
সর্বশেষ সংবাদ