ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
ছাত্রদল-যুবদলের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার ঘটনায় সাবেক এমপি খৈয়মের নিন্দা
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২২-১১-২১ ১৩:৫৩:২৫

ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের নামে রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 
  গতকাল ২১শে নভেম্বর খৈয়মের পক্ষে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীবের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি বকুল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল হক রোমানসহ জেলা ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ ১৪ জন নেতাকর্মীর নামে দায়েরকৃত এই মামলা উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানীমূলক।
  স্থানীয় পুলিশ স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর হয়ে বানোয়াট, মিথ্যা ও কাল্পনিক অভিযোগ সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে এই মামলা দায়েরসহ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এই মামলা ও গ্রেফতার ক্ষমতাসীনদের গদি রক্ষার ব্যর্থ প্রয়াস। তারা যে নোংরা পথ বেছে নিয়েছে তা সরকারের পতন ত্বরান্বিত করবে। অতীতেও ২০০৮ সালে জেলা বিএনপির কার্যালয়ে সরকারের তল্পিবাহক পুলিশ এ রকম মিথ্যা নাটক মঞ্চস্থ করে ৪ শতাধিক নেতাকর্মীর নামে মামলা ও অনেককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছিল। ফরিদপুর ও অন্যান্য বিভাগীয় গণসমাবেশ দেখে ভিত হয়ে আগামী ১০ই ডিসেম্বরের ঢাকার মহাসমাবেশের রাজবাড়ী থেকে নেতাকর্মী ও জনগণের ব্যাপক অংশগ্রহণের ভয়ে এই দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। আমরা এতে ভিত নই। অচিরেই জনগণকে সাথে নিয়ে রাজপথের ব্যাপক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান  -প্রেস বিজ্ঞপ্তি।

দৌলতদিয়ায় রাজবাড়ী-১ আসনে জামায়াতের প্রার্থী এডঃ নূরুল ইসলামের লিফলেট বিতরণ
রাজবাড়ীর বেড়াডাঙ্গায় ভেঙ্গে পড়া সেই বাঁশের সাঁকো বিএনপির উদ্যোগে পুনঃ নির্মাণ চলছে
দলের মধ্যে কোন বিভেদ গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই -------বিএনপি নেতা মাহমুদুল
সর্বশেষ সংবাদ