ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
ফরিদপুরে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৮-২১ ১৫:২৪:৩৯
ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে গত ২০শে আগস্ট সন্ধ্যায় আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। 
  সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কবি সুফি মোতাহার হোসেনের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ২০শে আগস্ট সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এই আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। 
  সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রফেসর আলতাফ হোসেন, অন্যান্যের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম.এ সামাদ, সাবেক সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, লেখক খলিলুল্লাহ দিল দারাজ, রোটারী ক্লাব ফরিদপুরের সভাপতি এডঃ গোলাম রব্বানী ভুঁইয়া রতন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
  আলোচনা সভার শেষে কবিতা পাঠের আসরে রুমা তাহেরা, আব্দুর রাজ্জাক রাজা, মোহাম্মদ আলী আহমেদ প্রমুখ কবিতা আবৃত্তি করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ