ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
জাতিসংঘের নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-১২ ১৩:৪৪:০১

 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

   গত ১০ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে কেনিয়ার রাষ্ট্রদূত বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বাংলাদেশ ছাড়া নির্বাচিত অন্য ভাইস-প্রেসিডেন্টরা হলেন কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের রাষ্ট্রদূত। বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অন্যান্য বোর্ড সদস্য এবং নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সক্ষম হবে। 
   ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএসের জাতিসংঘের অগ্রগতির জন্য নির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করে। ইউএনডিপি জাতিসংঘের বৃহত্তম সংস্থা যার প্রাথমিক ফোকাস দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন। ইউএনইফপিএ জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলোকে কভার করে। এছাড়া ইউএনওপিএস শান্তি, উন্নয়ন ও মানবিক ক্ষেত্রে ক্রস-কাটিং এলাকায় কাজ করে। 
   উল্লেখ্য, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহম্মদ আব্দুল মুহিত বর্তমানে জাতিসংঘ পিস বিল্ডিং কমিশন এবং এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাবেক সচিব বিজন কান্তি সরকার
শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নে গঠিত কমিটির সভাপতি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
সংস্কৃতি মন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ সংবাদ