ঢাকা মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্ট থেকে গ্রাচুইটির অর্থ প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-০২ ১৪:৫৬:০৬

রাজবাড়ী জেলার পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট গতকাল ২রা ফেব্রুয়ারী নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আছিয়া খাতুনকে ৪ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকার গ্রাচুইটির চেক প্রদান করেছে।
  জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গ্রাচুইটির চেক প্রদানসহ তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
  এ সময় রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আখরজানী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও জেহুরা জেরীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রমূখ উপস্থিত ছিলেন। গ্রাচুইটির চেক গ্রহণকালে সবার কাছে দোয়া কামনা করেন আছিয়া খাতুন।

গোয়ালন্দে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত ক্যাম্প অনুষ্ঠিত
দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
সর্বশেষ সংবাদ