ঢাকা মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
বালিয়াকান্দির আড়কান্দিতে ভেজাল সার জব্দসহ ব্যবসায়ীকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০২-০২ ১৫:০২:৫১

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে অভিযান চালিয়ে ভেজাল সার জব্দ করাসহ এক ব্যবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
  গতকাল ২রা ফেব্রুয়ারী সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট আড়কান্দি বাজারে সারের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ভূয়া কোম্পানীর মোড়ক লাগিয়ে ভেজাল সার বিক্রি করার অপরাধে সার ব্যবসায়ী কালামকে ৩ হাজার টাকা জরিমানা করে। এ সময়  দোকান থেকে ২০০ প্যাকেট ভেজাল সার জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
  অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত ক্যাম্প অনুষ্ঠিত
দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
সর্বশেষ সংবাদ