ঢাকা শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
বানীবহে ইমাম কমিটির উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‌্যালী
  • কাজী তানভীর মাহমুদ
  • ২০২৩-০৩-২৩ ১৫:১১:২৫

 রাজবাড়ী সদর উপজেলার বানীবহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মদ, জুয়া, হাউজিং এবং দিনের বেলায় সকল প্রকার হোটেল রেস্তোরাঁসহ অশ্লীলতা ও বেহায়াপানা বন্ধ করার আহ্বানে স্বাগত র‌্যালী, সেহরী ও ইফতারের সময়সূচী বিতরণ করেছে ধর্মপ্রাণ মানুষ।
  গতকাল ২৩শে মার্চ বিকালে বানীবহ ইউনিয়ন ইমাম কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। র‌্যালীটি বানীবহ বাজার এলাকা থেকে বের হয়। ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার প্রাঙ্গণে মিলিত হয়।
  এতে বানীবহ ইমাম কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ দাউদ পাটোয়ারী, সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা লূৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসাইন, সাবেক সভাপতি মাওলানা ইউসুফ নোমানী, বানীবহ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিজি, বানীবহ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আলী আকবর ও স্থানীয় মাদরাসার ছাত্রসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
  বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মদ, জুয়া, হাউজিং এবং দিনের বেলায় সকল প্রকার হোটেল রেস্তোরাঁসহ অল্লীলতা ও বেহায়াপানা বন্ধ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম ন্যায্যমূল্য রাখতে হবে। সকলকে রোজা রাখতে হবে। নামাজ পড়তে হবে। উচ্চ শব্দে গান বাজনা পরিহার করতে হবে।
  পরে আল্লাহর দরবারে সকলের মঙ্গল ও শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

গোয়ালন্দের দেওয়ানপাড়া রহমত উল্লাহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
দৌলতদিয়ার পোড়াভিটায় মাদক বিরোধী অভিযানে ১০জনের মোবাইল কোর্টে জেল
 কালুখালীর মাজবাড়ী ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে ইউএনও
সর্বশেষ সংবাদ