ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
গোয়ালন্দে মোস্তফা মেটাল ফ্যাক্টারীতে শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৩-২৩ ১৫:১৯:৩৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টারীতে কর্মরত ৪০০ শত শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

  গতকাল ২৩শে মার্চ সন্ধ্যায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী উপহার হিসেবে এ ইফতার সামগ্রী শ্রমিকদের হাতে তুলে দেন।
  এ সময় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
  ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- এক কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি খেজুর, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা ও একটি বালতি।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ