ঢাকা শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
মাছপাড়ায় বিশেষ টাস্কফোর্স টিমের অভিযোগে মাহফুজা বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৮ ১৫:০৫:৪২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গতকাল ৮ই জানুয়ারী দুপুরে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স টিম।

 এ সময় মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মাহফুজা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টারী নামে এক প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম. শাহনেওয়াজ, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, এএসআই মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 
 বালিয়াকান্দিতে ১৩শত কৃষক পেলে বিনামূল্যের সার ও বীজ
দৌলতদিয়ায় ‘হাম’ রোগ বিষয়ক সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
সর্বশেষ সংবাদ