ঢাকা শুক্রবার, মার্চ ২০, ২০২৬
বালিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৩-২৮ ১৯:৪৭:২৭

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা বিএনপির উদ্যোগে খালেদাা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল ২৮শে মার্চ বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে ও বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লালের সঞ্চালনায় ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নুর সার্বিক তত্ত্বাবধানে ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, শিল্পপতি আলহাজ্ব মুজাহিদুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, জিয়া পরিষদের সভাপতি রফিকুদ্দৌলা বাবলু ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বক্তব্য রাখেন।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ