ঢাকা শুক্রবার, মার্চ ২০, ২০২৬
গোয়ালন্দে সবুজ প্রজন্ম যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৩-১৯ ১৮:৫৫:২৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়া অবস্থিত সবুজ প্রজন্ম যুব সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্থ ও দরিদ্র ১৬টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
 ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- ১লিটার সয়াবিন তেল, ১কেজি করে পোলার চাল, চিনি, ৫০০ গ্রাম মুগের ডাল, কিচমিচ, লবঙ্গ, দারুচিনি, ১প্যাকেট লাচ্চা সেমাই ও গুঁড়ো দুধ।
 গতকাল ১৯শে মার্চ দুপুরে উপজেলার উজানচর নবুওছিমদ্দিন পাড়ায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাছমা আক্তার ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আজমসহ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
 ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে সংগঠনের সভাপতি জাছমা আক্তার বলেন, আমার নিজ হাতে গড়া সংগঠনের মাধ্যমে সবসময় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করি। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ বছর ১৬টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। সংগঠনের পক্ষ হতে এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ