ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
তথ্য উপদেষ্টার মাহফুজ আলমের সঙ্গে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সাক্ষাৎ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১২ ১৫:১৫:৫৬

 বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সঙ্গে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত সাক্ষাৎ করেছেন।
 গত শুক্রবার তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 
 এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। দুই দেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে।
 সাক্ষাতে ড. ওমর বেলাত এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ ব্যক্ত করেন।

 

মূল্যস্ফীতির চাপ বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা সম্ভব হয়নি---অর্থ উপদেষ্টা তিতুমীর
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু
ত্রিশালে দুই দশক পর এবার নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ সংবাদ