ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬
শ্বশুর বাড়ী রাজবাড়ী নিয়ে যা বলেন এনসিপি’র নেত্রী ডাঃ তাসনীম জারা
  • সোহেল মিয়া
  • ২০২৫-০৭-১৭ ১৫:৩৫:০০

 জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা তার শ্বশুরবাড়ী রাজবাড়ী নিয়ে বলেছেন, পদ্মা পারের রাজবাড়ী। শংকরের চমচমের রাজবাড়ী। ভালো মানুষের রাজবাড়ী। সাহসী সন্তানের রাজবাড়ী। 
 দেশ গড়ার প্রত্যয় নিয়ে সারাদেশে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। তারই অংশ হিসেবে গতকাল ১৭ই জুলাই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেলে আসেন রাজবাড়ীতে। সাথে ডাঃ তাসনীম জারাও ছিলেন। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি রাজবাড়ীকে নিয়ে একথা বলেন।
 এ সময় তিনি বলেন, আপনারা আজ যে ভালোবাসা দিয়েছেন এটা কখনো ভোলার নয়। আমরা এসেছিলাম পদযাত্রায়। কিন্তু এখানে কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল। অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা এতো কষ্ট করে একসাথে সমর্থন দিতে, ভালোবাসা দিতে এসেছেন সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। 
 আমি রাজবাড়ীতে প্রথম আসি বিয়ের পর। এই জায়গাতেই আমার শ্বশুরবাড়ী। যেহেতু শ্বশুরবাড়ী সেহেতু এখানে অনেক সময় কাটানো হয়েছে। খুব কাছ থেকে দেখেছি আপনারা কত সহজেই একজন নতুন মানুষকে আপন করে নিতে পারেন, কাছে টেনে নিতে পারেন। একজন আরেক জনের বিপদে পাশে থাকেন। এজন্যই মনে হয়-ভালো মানুষের রাজবাড়ী। সহজ-সরল মানুষের রাজবাড়ী।
 রাজবাড়ীর স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, রাজবাড়ী সব সময় বঞ্চিত। আপনাদের একটা ভালো হাসপাতাল নেই। কিছু হলেই যেতে হয় ফরিদপুরে। রাজবাড়ী হাসপাতালে দুপুরের পর কোন টেস্ট হয় না। ৫টা ওষুধ লিখলে ৩টা পাওয়া যায়। ৫৪ বছরের বাংলাদেশে এমন স্বাস্থ্যসেবা আমরা দেখতে চাইনি। আমরা চাই চিকিৎসাবিহীন অর্থের অভাবে একটা মানুষও মারা যাবেনা।
 রাজবাড়ী শহরের ১নং রেলগেটের শহীদ স্মৃতি চত্বরে আয়োজিত জুলাই পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম. সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ্, উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, মূখ্য সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, ডাঃ তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মোঃ আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা-উপজেলার নেতাকর্মী।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ