ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-২৮ ১৫:২৭:২৩

‘সুস্থ বিনোদন, মানসিক ও শারীরিক সুস্থতা অর্জনের একটি স্বতন্ত্র উপায়’-এই শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২৮শে জুলাই বিকালে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
 খেলায় গোয়ালন্দ প্রবাসী ফোরাম ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা একে অপরের মুখোমুখি হয়। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে স্বেচ্ছাসেবক দল জয়ী হয়।
 খেলায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ প্রবাসী ফোরামের এডমিন ও সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা, আমেরিকা প্রবাসী মোহাম্মদ সোহানুর রহমান সোহান, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রবাসী সংগঠনের সদস্য-স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
 খেলা শেষে সন্ধ্যার পর গোয়ালন্দ বাজারের পাশে অবস্থিত রোকন উদ্দিন প্লাজায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খেলোয়াড় ও দর্শকরা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন। পরে রাতে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ