ঢাকা শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬
জনতা ব্যাংক রাজবাড়ী কোর্ট শাখায় তরুণদের আর্থিক স্বাক্ষরতা ও সেবা ধারণা প্রদান কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-০২ ১৫:২৯:২৯

 তারুণ্যের উৎসব ও গ্রাহক সেবা পক্ষ উপলক্ষ্যে গতকাল ২রা সেপ্টেম্বর বিকেলে জনতা ব্যাংক পিএলসি রাজবাড়ী কোর্ট শাখার আয়োজনে তরুণদের আর্থিক স্বাক্ষরতা এবং আর্থিক খাতে বিভিন্ন সেবা সর্ম্পকে ধারণা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম।
 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে ব্যাংকিং খাতের আধুনিক সেবা সম্পর্কে তরুণদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল লেনদেন, নিরাপদ সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনায় যুব সমাজকে এগিয়ে যেতে হবে।”
 জনতা ব্যাংক পিএলসি রাজবাড়ী কোর্ট শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার মাকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর এরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, রাজবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাছরিন নাহার, খানখানাপুর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার এস এম জাহিদ সাইফুল্লাহ ও সিনিয়র অফিসার তোফাজ্জেল হোসেন বক্তব্য রাখেন।
 জনতা ব্যাংক পিএলসি রাজবাড়ী কোর্ট শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের মাঝে আর্থিক স্বাক্ষরতা ছড়িয়ে দিতে চাই, যাতে তারা ভবিষ্যতে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।”
 অনুষ্ঠানে ব্যাংকের তরুণ প্রজন্মের আর্থিক ক্ষমতায়ন এবং আধুনিক গ্রাহক সেবা সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়। এ আয়োজনের মাধ্যমে তরুণদের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং সেবার গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন উদ্যোগ তরুণদের আরও দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে বলে উল্লেখ করেন বক্তারা।

 

লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে বিএনপির প্রার্থী খৈয়ম ঃ ধানের শীষে ভোট দেওয়ার আহবান
রাজবাড়ী-১ আসনের নূরুল ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দিলেন জামায়াতের আমীর
রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার আত্মার  মাগফিরাত কামনায় দোয়া-আলোচনা সভা
সর্বশেষ সংবাদ