ঢাকা শুক্রবার, মার্চ ২০, ২০২৬
পাংশায় প্রথম সেমিফাইনালে মাগুরা ফুটবল একাদশ জয়ী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-০৭ ১৪:৪৬:০৪

 রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ৭ই নভেম্বর অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফরিদপুর জেলা ফুটবল একাদশ জয়ী হয়েছে।
 প্রথম সেমিফাইনাল খেলার অনুষ্ঠানে আয়োজক কমিটি ও অতিথিদের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোহাম্মদ আলী একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আলম (হুমায়ুন মাষ্টার), পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর ইউসুফ আলী মন্ডল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রোকনুজ্জামান খান তপু, গোলাম ফারুক মিয়া, শামীম রেজা আহসান হাবীব ও শাহজাহানুল হক(জুয়েল মাষ্টার), কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম শরিফ, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুল আমিন, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম ও পাংশা পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিক মন্ডল, পাংশা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
 অন্যান্য দিনের খেলার মতো গতকাল শুক্রবার প্রথম সেমিফাইনাল খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে মনোনীত হন মাগুরা জেলা ফুটবল একাদশের কৃষ্ণ কুমার। তাকে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের ক্রীড়া শিক্ষক শামীম রেজা আহসান হাবীবের পক্ষ থেকে ক্রেস্ট ও মানি প্রাইজ প্রদান করা হয়।
 খেলায় ধারাভাষ্যে ছিলেন রনি আলম ও এএইচএম শামিমুর রহমান জন। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন এফআই মিল্টন। তাকে সহযোগিতা করেন রাজু আহমেদ, আবুল বাশার ও মোহাম্মদ আলী। বহু দর্শক শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করেন।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ