ঢাকা রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
কালুখালীতে ব্রিজের চলমান কাজ পরিদর্শনে ইউএনও
  • জুয়েল সরদার
  • ২০২৬-০৪-২৫ ১৫:১০:৪১

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাটে চলমান ব্রিজের কাজ গতকাল ২৫শে এপ্রিল বিকেলে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
 এ সময় তিনি চলমান কাজের এস্টিমেট যাচাই করেন। পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান রিপন ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকবর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস বলেন, ব্রিজটি সঠিকভাবে নির্মাণের জন্য আমরা সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ে ব্রিজটির দৃশ্যমান কাজ সম্পন্ন হবে।
 পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, সামনে যেহেতু বর্ষাকাল তাই দ্রুত ব্রিজটি নির্মাণের জন্য পাইলিং এর কাজ চলমান। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে পাইলিং কাজ সম্পন্ন হবে।

 

দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা থেকে রাতের আঁধারে নদী ও চরের বালু হরিলুটের অভিযোগ
পাংশায় পুলিশের অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ১জন আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ব্রিজের চলমান  কাজ পরিদর্শনে ইউএনও
সর্বশেষ সংবাদ