ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
গোয়ালন্দ পৌরসভায় ৪র্থ বারের মতো নিজাম ও ৩য় বারের মতো রনি কাউন্সিলর নির্বাচিত হলেন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-১৫ ১৫:০৮:২১

চতুর্থ ধাপে গত ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

  নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিজাম উদ্দিন শেখ ১নং ওয়ার্ডের এবং তৃতীয়বারের মতো নাসির উদ্দিন রনি ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

  নিজাম উদ্দিন শেখ তার ডালিম প্রতীকে ১হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু বক্কার সিদ্দিক উট পাখি প্রতীকে ৭৪৬ ভোট পান। 

  অপরদিকে, নাসির উদ্দিন রনি তার উট পাখি প্রতীকে ৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম পাঞ্জাবী প্রতীকে ৬৬১ ভোট পান। অপর প্রার্থী শাজাহান সরদার ডালিম প্রতীকে পান ১০ ভোট। পুনরায় নির্বাচিত হওয়ার পর দু’জনই ওয়ার্ডবাসীর পাশে থাকা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।   

  উল্লেখ্য, নিজাম উদ্দিন শেখ বিএনপির এবং নাসির উদ্দিন রনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।  

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ