ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
বালিয়াকান্দিতে ৪শত দরিদ্র-অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৫-০৭ ১৬:০০:৫৪
করোনা ভাইরাস সংকটের কারণে গতকাল ৭ই মে সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৪শত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস সংকটের কারণে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৪শত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  গতকাল ৭ই মে সকালে ‘জামান ট্রাস্টি, নারী অধিকার সংস্থা’ এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। বালিয়াকান্দি সদরের গ্রামীণ টাওয়ার সংলগ্ন জামান ম্যানসনস্থ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণকালে সংস্থার চেয়ারম্যান এম.এ আকতারুজ্জামান, কার্যনির্বাহী সভাপতি রূপালী বেগম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১টি ডেটল সাবান। 

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ