ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
পাট্টায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থীকে রবকে লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগে থানায় দরখাস্ত
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-০১-০১ ১৩:৫৮:২৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাসকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 
  আব্দুর রব বিশ্বাস জানান, গত ৩১শে ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে পাট্টা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি উঠান বৈঠক থেকে ফেরার পর অপর চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমানের লোকজন আমাদেরকে লক্ষ্য করে দুই দফায় গুলিবর্ষণ করে। এতে রোমান নামে আমার এক কর্মী আহত হয়। এ ঘটনায় পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
  এ ব্যাপারে হাসিবুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রার্থী বেপরোয়াভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে। তারা আমার প্রধান এজেন্ট সেন্টুর বাড়ীতে হামলা করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
  পাংশা থানার ওসি মাসুদুর রহমান বলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস থানায় একটি অভিযোগ দিয়েছেন। তার অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

দৌলতদিয়ায় রাজবাড়ী-১ আসনে জামায়াতের প্রার্থী এডঃ নূরুল ইসলামের লিফলেট বিতরণ
রাজবাড়ীর বেড়াডাঙ্গায় ভেঙ্গে পড়া সেই বাঁশের সাঁকো বিএনপির উদ্যোগে পুনঃ নির্মাণ চলছে
দলের মধ্যে কোন বিভেদ গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই -------বিএনপি নেতা মাহমুদুল
সর্বশেষ সংবাদ