ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
রাজবাড়ীতে আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-২১ ১৭:২৫:২৭

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। 

  এ উপলক্ষ্যে গতকাল ২১শে ফেব্রুয়ারী সকালে প্রথমে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

  এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, প্রফেসর  ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, এডঃ রফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চু, সাবেক উপ-দপ্তর সম্পাদক ও শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া, সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দৌলতদিয়ায় রাজবাড়ী-১ আসনে জামায়াতের প্রার্থী এডঃ নূরুল ইসলামের লিফলেট বিতরণ
রাজবাড়ীর বেড়াডাঙ্গায় ভেঙ্গে পড়া সেই বাঁশের সাঁকো বিএনপির উদ্যোগে পুনঃ নির্মাণ চলছে
দলের মধ্যে কোন বিভেদ গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই -------বিএনপি নেতা মাহমুদুল
সর্বশেষ সংবাদ