ঢাকা শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
রাজবাড়ী ডিবি’র অভিযানে কালুখালীর জামালপুর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১০ ১৪:৩০:৪৬
কালুখালী উপজেলার জামালপুর গ্রাম থেকে গতকাল ১০ই জুন ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা সাহেব আলীকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জামালপুর গ্রাম থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা সাহেব আলী (৩২)কে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।  
  গতকাল ১০ই জুন দুপুর ১টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জামালপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। 
  গ্রেফতারকৃত সাহেব আলী ওই গ্রামের বেলায়েত আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরিচা-পাটুরিয়া ও দৌলতদিয়ার লঞ্চ ও ফেরী ঘাট পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রী
গোয়ালন্দে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
 কালুখালী উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের  উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি
সর্বশেষ সংবাদ