ঢাকা শুক্রবার, মার্চ ২০, ২০২৬
রাজবাড়ী জেলা আ’লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-০৭ ১৪:৩৭:২৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৯তম জন্মদিন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ৮ই আগস্ট বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
  অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক এ তথ্য নিশ্চিত করেন। 

ট্রেনের ছাঁদে ভ্রমণকালে কালিকাপুর  রেল ব্রিজে ধাক্কা লেগে যুবক নিহত
রাজবাড়ীর মিজানপুরে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ
 রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
সর্বশেষ সংবাদ