ঢাকা শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
ফরিদপুর পৌঁছেছেন বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-১১-১১ ১৩:১৫:৪৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ফরিদপুরে পৌঁছেছেন।

  বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু এ তথ্য নিশ্চিত করেন। 

  তিনি জানান, গতকাল ১১ই নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা ঢাকা থেকে সরাসরি মাঠে মহাসমাবেশের মাঠে (ফরিদপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের মাঠ) আসেন। তারা এসে স্টেজে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের উৎসাহিত করেন। এরপর তারা মহাসমাবেশ স্থল পরিদর্শন করেন। 

  এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহাসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরী ঘাটে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হবে --নৌ-পরিবহন মন্ত্রী
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্যাপনে গৃহীত কর্মসূচি
সর্বশেষ সংবাদ