ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
হিসাব রক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-২৪ ১৫:০৯:০৩

 বাংলাদেশ বিভাগীয় হিসাব রক্ষক সমিতির ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে গতকাল ২৪শে সেপ্টেম্বর বিকেলে আব্দুল গনি রোডে সভা অনুষ্ঠিত হয়েছে।
 সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সায়মা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম,  প্রচার সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু, সহ-অর্থ সম্পাদক মহিন উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 
 আলোচনা সভা শেষে বাংলাদেশ বিভাগীয় হিসাব রক্ষক সমিতির ঢাকা বিভাগের জন্য মোঃ জাকির হোসেন সরদারকে সভাপতি ও মোঃ মাসুদুর রশিদ মাসুমকে সাধারণ সম্পাদক এবং এস এম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা করা হয়।

 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ