ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বালিয়াকান্দি উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-২৪ ০৩:১৯:৩১

 ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ভূমি অফিসের আয়োজনে গত ২২শে মে থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
এ উপলক্ষে সকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। 
পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিধান কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ শে মে পর্যন্ত ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে।

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ