ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি সালমা চৌধুরী
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-১০ ১৫:১২:২৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা। 

গতকাল ১০ই সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন, কর্তৃপক্ষকে সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা দেন এবং হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে তিনি হাসপাতালে ডেঙ্গু এবং অন্যান্য রোগীদের জন্য প্রয়োজনীয় ইনফিউশন স্যালাইন এবং বাচ্চাদের জ্বরের ওষুধ প্রদান করেন এবং অসংক্রামক রোগ বা এন.সি.ডি কর্নারের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরীফ ইসলাম, নার্সিং সুপারভাইজার মৃদুলা রানী বিশ্বাসসহ হাসপাতালের সকল কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এন.সি.ডি কর্নারে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা এবং নানাবিধ অসংক্রামক রোগের সেবা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের আওতাধীন এ সেবায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগ নির্ণয় এবং রোগীদের ব্যবস্থাপনা বই দেয়া হবে।

 
ঈদের লম্বা ছুটি শেষে গোয়ালন্দে নিজ কর্মস্থলে আসেননি জনস্বাস্থ্য প্রকৌশলী
গোয়ালন্দে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত ক্যাম্প অনুষ্ঠিত
দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ