ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
পদত্যাগ না করেই উপজেলা নির্বাচন করতে পারবেন ইউপি চেয়ারম্যানরা
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২৩ ১৭:৫৩:১৮

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 
 এই আদেশের ফলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
 এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল ২৩শে এপ্রিল এ আদেশ দেন।
 আদালতে গতকাল ২৩শে এপ্রিল রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। তিনি সাংবাদিকদের আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
 কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলা নির্বাচনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আনা রিটের পরিপ্রেক্ষিতে এমন আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

 

বাংলাদেশকে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে ঃ ড. তিতুমীর
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ